২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

রাজধানীতে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

এরা হলেন- লাবনী (২৮) ও ওসমান (৪০)।

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, রোববার রাতে ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাকসুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা দুজন চলতি বছরের মাঝামাঝি শনির আখড়া থেকে তানজিলা (১৩) নামের এক কিশোরীকে অপহরণ করে।

“তারা কিশোরীটিকে ভারতে পাচারের চেষ্টা চালানোর র‌্যাব তাদের গ্রেপ্তার করে।”