নিষেধাজ্ঞা ভেঙ্গে মাছ ধরায় ৩১ জেলের সাজা
নিষেধাজ্ঞার মধ্যে ভোলার মেঘনা নদীতে মাছ ধরায় ৩১ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে জেলা প্রশাসন, মৎস বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, ৫০ কেজি মাছ জব্দ করা হয় বলে সদর উপজেলার মৎস কর্মকর্তা পলাশ হালদার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আটক জেলেদের মধ্যে ২৯ জনকে এক বছরের কারাদণ্ড এবং দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।”
২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মেঘনার ১৫টি পয়েন্টে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
