২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুই যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শনিবার বড় বলদিয়া গ্রামের মাঠে তাদের লাশ পাওয়া যায় বলে আলমডাঙ্গা থানার ওসি মেহেদী রাসেল জানান।

নিহতরা হলেন, আলমডাঙ্গার বড় বলদিয়া গ্রামের হযরত আলীর ছেলে রনি হোসেন (২০) ও মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান (২২)।

ওসি বলেন, সকালে রনি ও হাফিজুরের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এই পুলিশ কর্মকর্তার।