২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমার নদে নারীর মস্তকবিহীন লাশ

ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদ থেকে অজ্ঞাত পরিচয় এক নরীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 02:00 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শনিবার সকালে বারইপাড়া গ্রামে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশটি পাওয়া যায় বলে জানান শৈলকুপা থানার ওসি হাশেম খান।

তিনি বলেন, সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“ওই নারীর পরনে সালোয়ার কামিজ ছিল।”

তাকে ৪–৫ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।