২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:01 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বৃহস্পতিবার উপজেলার বেনুয়া চানকোণা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কলমাকান্দা থানার ওসি বশীর আহম্মেদ।
মৃতরা হলো স্থানীয় হযরত আলীর ছেলে আরমান (৬) ও আব্বাস আলীর ছেলে আরিফ (১২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, চানকোণা গ্রামে পল্লী বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় একটি তার নিচু হয়ে ঝুলছিল।

আরিফ ও আরমান খেলার সময় ওই তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি।