সাতক্ষীরায় চিকিৎসকদের ধর্মঘট স্থগিত
বেসরকারি চিকিৎসায় অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট সাময়িক স্থগিত করেছেন সাতক্ষীরার চিকিৎসকরা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে বলেন, ঈদে ধর্মঘট চললে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
“তবে ঈদ শেষে ধর্মঘট আবার শুরু হবে।দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”
রোগী মারা যাওয়ার পর চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রতিবাদে মঙ্গলবার সাতক্ষীরার চিকিৎসকরা ধর্মঘট শুরু করেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর একতা নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক গৃহবধূর মৃত্যু হলে তিন চিকিৎসকসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) করা হয়।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা তুলে চিকিৎসার সময় রোগীর মৃত্যু হলে যেন থানায় হত্যা মামলা না নেওয়া হয় সে ব্যাপারে প্রশাসনের ঘোষণা চান চিকিৎসকরা।
