২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামার গুলিতে ভাগ্নে আহত

রাজশাহীর বাঘায় মামার ছোড়া গুলিতে আহত হয়েছে ভাগ্নে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

বুধবার দুপুরে উপজেলার নারাপুর কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান।

গুলিবিদ্ধ জাকির হোসেনকে (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকির ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

ওসি বলেন, কান্দিপাড়া গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই নজরুল ইসলামের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছে। এর জেরে দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসির তার ঘর থেকে এয়ার গান এনে ছোটভাইকে লক্ষ্য করে গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি ভাগ্নে জাকিরের গলায় বিদ্ধ হয়।

গুরুতর অবস্থায় জাকিরকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।