ধামরাইয়ে নির্মাণাধীন ভবনের অংশে ধস, নিহত ১
ঢাকার ধামরাইয়ে দুটি ভবনের মাঝে তিন তলা বরাবর ফাঁকা অংশের ওপর নির্মাণাধীন ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, বুধবার সকাল পৌনে ৭টার দিকে বাথুলি এলাকায় রাইজিং গ্রুপের একটি আবাসন নির্মাণ প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে।
সাভারে নির্মাণাধীন ভবন ধসের পর উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস; এ ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে
ওসি রিজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধসে পড়া কাঠামোর নিচে কেউ আটকা পড়ে নেই বলেই তারা ধারণা করছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানান তিনি।
