২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুই পক্ষের সম্মেলনে পাবনায় ১৪৪ ধারা

পাবনায় আটঘরিয়ায় একই স্থানে বিএনপির দুই পক্ষ সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

আটঘরিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার চাঁদভা বাজার ও এর আশ পাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  মঙ্গলবার দুপুরে  চাঁদভা বাজারে উপজেলা বিএনপির বিএনপির সভাপতি আমনিুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হারুন অর রশিদের পক্ষ একই স্থানে সম্মেলন ডাকে। এ নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।