২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে প্রতিমা ভাংচুর

ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, সোমবার গভীর রাতে উপজেলার কোড়কদি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের ‘সার্বজনীন কালী মন্দিরে’ এ ঘটনা ঘটে।  

মন্দির কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালী ও শিব প্রতিমা ভাংচুর করে। সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙা দেখে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রুহুল আমিন।