পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
পাবনার আটঘরিয়া উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার মা ও ছোটভাই।
সোমবার উপজেলারর মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আটঘরিয়া থানার ওসি ফারুক হোসেন।
আহতরা হলেন ইমনের মা শাবানা খাতুন (৩৫) ও ছোট ভাই ইভান (১৫)। তারে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির আঙিনায় তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। তাকে বাঁচাতে মা ও ভাই এগিয়ে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইমন মারা যান।
