‘বিয়ের চেয়ে জেল ভালো’
প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে অস্বীকার করায় দিনাজপুর মেডিকেল কলেজের এক ছাত্রীর মামলায় একই কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে আশুতোষ কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়।
আশুতোষ দিনাজপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র এবং দিনাজপুর সদরের গোবিন্দপুর গ্রামের সুনীল সরকারের ছেলে।
কোতোয়ালি থানার এসআই শ্যামল চন্দ্র বর্মণ বলেন, আশুতোষ একই মেডিকেলের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ‘অবাধ মেলামেশা’ করেছেন।
“রোববার রাতে ওই ছাত্রীসহ তার পরিবার আশুতোষ কুমারকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন।
“এতে ছাত্রীর পরিবারের লোকজন আশুতোষকে আটক করে থানায় সোপর্দ করে এবং ওই ছাত্রী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।”
