২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ইয়াবাসহ আটক ২

পাবনার বেড়া উপজেলায় ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাব।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ মনিরুজ্জামান জানান, সোমবার সকালে বনগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের রাজবুল হক শিবু (৩২) ও মৈত্রবাধা গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৪০)।

র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের একটি মেহগনী বাগানে ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়।  

“আটকদের কাছ থেকে এক হাজার নয়শ পঁচিশটি ইয়াবা পাওয়া গেছে। অভিযানের সময় আকটদের সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে গেছে।”  

সোমবার দুপুরে বেড়া থানায় মামলা দায়েরের পর আটকৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয় বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।