২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান দোকানি হত্যা মামলার ২ আসামি রিমান্ডে

দিনাজপুরে পান দোকানিকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া মামলায় গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার দুপুরে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান দিনাজপুর কোতোয়ালী থানার ওসি এ একে এম খালেকুজ্জামান।

এরা হলেন- সদর উপজেলার রামনগর এলাকার তাজ আসলাম বাবুর ছেলে শফিকুল ইসলাম সুমন (২৮) ও লালবাগের মঞ্জুর রশিদের মোরশেদুর রহমান রকি (২৯)।

ওসি বলেন, আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।

শুক্রবার রাতে রামনগর এলাকার পান দোকানি মোখলেছুর রহমানকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। শনিবার সকালে লাশ উদ্ধারের পর তার বড় ভাই মকসেদ আলী বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।