শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন।
চরজব্বার ইউপি চেয়ারম্যান তরিক উল্লাহ মাস্টার বলেন, “জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শনিবার দুপুরে কৌশলে দোকানে নিয়ে ধর্ষণ করেন সহিদুল।
“বাজারের লোকজন ঘটনাটি জানার পর দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং তার শাস্তি দাবি করে। পরে রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাকে গ্রেপ্তার করে।”
ওসি বলেন, এ ঘটনায় শিশুটির ভাই বাদী হয়ে চরজব্বার থানায় মামলা করেছেন। সোমবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে।
