২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি

ঈদের চার দিন আগেই রাজধানী থেকে ‘ঘরমুখো মানুষের গাড়ি’ ও ঢাকামুখী কোরবানির পশুর ট্রাকের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 01:23 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বিচ্ছিন্ন জটের কারণে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ফলে রোববার সকাল থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

গোড়াই মহাসড়ক থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ভোরের বৃষ্টি এবং মহাসড়কে ঘরমুখো যাত্রীবাহী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় কালিয়াকৈরের বংশাল ব্রিজ থেকে টাঙ্গাইলের বাসাইল পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

“ধীরে ধীরে যানজট দক্ষিণে চন্দ্রার দিকে বিস্তার লাভ করছে।”

তবে, ঢাকামুখী যানবাহনের চাপ তুলনামূলকভাবে কম বলে জানান তিনি।

হুমায়ুন কবির আরও জানান, চন্দ্রা ত্রিমোড় ও এর আশপাশ এলাকায় রাজধানীগামী কোরবানির পশু বোঝাই ট্রাকসহ অন্যান্য গাড়ি লেন ও রোড পরিবর্তন করতে গিয়েও গতি কমাতে হচ্ছে।

কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি দাউদ খান জানান, মহাসড়কে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী অতিরিক্ত গাড়ির চাপ থাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

তার উপর সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় যানবাহনের গতি ধীর হয়ে গেছে বলে তিনি মনে করেন।

তবে মহাসড়ক স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, চন্দ্রা এলাকায় রেশনিং পদ্ধতিতে গাড়ি চলাচল করাতে হচ্ছে। এতে গাড়ি একদিকে সচল করতে গিয়ে অপরদিকে চলাচল সাময়িক বিঘ্নিত হচ্ছে এবং গাড়ির গতি কমছে।

</div>  </p><p>পাবনা থেকে ঢাকাগামী গরু বোঝাই ট্রাক নিয়ে আসা জালাল উদ্দিন বলেন, “পাবনা থেকে ভোর ৩টায় রওনা হয়ে কালিয়াকৈরের উপজেলার চন্দ্রায় এসে পৌঁছেছি সকাল সাড়ে ১১টায়। রাস্তায় প্রচুর যানজট। কিছুদূর চলে আবার থেমে থাকতে হয়। এভাবেই এগুচ্ছি।”</p><p>রংপুরগামী শ্যামলী পরিবহনের যাত্রী কামাল হোসেন জানান, ঢাকা থেকে সকাল ৬টায় রওনা হই বাড়ির উদ্দেশ্যে। দেড় ঘণ্টায় জিরানী পার হলেও চন্দ্রায় গিয়ে যানজটের সমস্যায় পড়তে হয়।  </p>