২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতের প্রধানমন্ত্রী পুত্রের মৃত্যুতে শোক

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতৌমের ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 11:52 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শেখ রশিদ বিন মোহাম্মদ আল-মাকতৌম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

তিনি ছিলেন আমিরাতের প্রধানমন্ত্রীর বড় ছেলে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতৌমের বড় ছেলের এই অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।