২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরকসহ শিবিরের ১৫ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাতবোমা ও বিস্ফোরকসহ ইসলামী ছাত্রশিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 09:24 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার উপজেলার খাসেরহাট গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম।

এ সময় তাদের কাছ ১৭টি হাতবোমা ও ২৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই গ্রামের আলফাজ মাস্টারের পরিত্যক্ত বাড়িতে গোপনে বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় শিবিরের জেলা অর্থ সম্পাদক আল-আমিনসহ ১৫ জনকে আটক করা হয়।

 এ ব্যাপারে একটি মামলা হয়েছে।