২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ সমৃদ্ধ করার আহ্বান

‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে’ মুক্তিযুদ্ধের তথ্য, দলিল ও স্মারক জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 10:10 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

মুক্তিযুদ্ধে শহীদ ও পঙ্গুত্ব বরণ করা পুলিশ সদস্যদের সম্মানে স্বাধীনতার ৪১ বছর পর ২০১৩ সালের মার্চে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ প্রতিষ্ঠিত হয়।

রাজারবাগ পুলিশ লাইনে স্মৃতিসৌধের পাশে এই জাদুঘর।

এক বিজ্ঞপ্তিতে জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, এই জাদুঘরকে সমৃদ্ধ করতে মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা সংক্রান্ত কোন দলিলপত্র, ডায়েরি, স্মারক, চিঠি, ছবি, অস্ত্র বা মুক্তিযোদ্ধাদের ব্যবহার্য সামগ্রী কারো কাছে থেকে থাকলে তা পুলিশের এই জাদুঘরে জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

এক্ষেত্রে স্মারকদাতার নাম বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। 

এ জন্য রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযোদ্ধা জাদুঘরে গিয়ে বা ০১৭১৩৩৯৮৩০০, ০১৭৪৪৭৯৪৮৩ মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

১৯৭৫ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে রাজারবাগের পুলিশ সদস্যরা।

মুক্তিযুদ্ধে সহস্রাধিক পুলিশ সদস্য শহীদ হওয়ার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেন আরও কয়েক হাজার।