২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার বেলা ১টার দিকে উপজেলার মাদারপুর সয়েকপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের বড়দরগাহ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নাজমুল হক মন্ডল।

নিহতদের মধ্যে একজন মিঠাপুকুর উপজেলার ফরমুদেরপাড়ার আব্দুর রউফের ছেলে শরিফুল ইসলাম (১৮) বলে জানালেও বাকি দুজনের পরিচয় জানাতে পারেননি তিনি।

আহতদের মধ্যে ১৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সার্জেন্ট নাজমুল বলেন, রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে কুড়িগ্রামগামী আদর এন্টারপ্রাইজ বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি দুজন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সৈয়দ আবু তালেব জানান, হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনেরই হাত, মাথা ও শরীরে মারাত্মক জখম হয়েছে।