২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে আগুন লেগে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 10:15 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় এস এস কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সিটি করপোরেশনের অঞ্চল-৪ কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর অফিসে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ততক্ষণে ওই অফিসের আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।