টিসিবিতে নতুন চেয়ারম্যান
রাষ্টায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া।
একই আদেশে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবালকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) কলেজ পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৭ মে টিসিবির চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন ইকবাল।
রেসিডেন্সিয়ালে নতুন অধ্যক্ষ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) কলেজ পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন।
একই আদেশে রেসিডেন্সিয়াল মডেলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
ডিএনসিসিতে নতুন প্রধান প্রকৌশলী
ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
আর ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. গাজী ফিরোজ রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
