২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৪ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুরে ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ভূমি অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি নাজিব উদ্দিন আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী এলাকার রিয়াদুল ইসলাম, খুলনার নড়িয়া এলাকার মাসুম তালুকদার, শরীয়তপুরের মাহমুদ হোসেন ও নোয়াখালীর সোহেল সালাউদ্দিন।

এছাড়া তাদের গাড়িচালক জালাল সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

নর্থ চ্যানেল ইউনিয়ন ভূমি কর্মকর্তা উত্তম কুমার বলেন, ওই চার ব্যক্তি অফিসে এসে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন খাতাপত্র দেখতে চায় এবং ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে।

“এ সময় তারা কোন পত্রিকার সাংবাদিক জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে চারজনকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তারকৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ফরিদপুরের বিভিন্ন ভূমি অফিসসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল বলে জানান ওসি নাজিব উদ্দিন।

এ ঘটনায় উত্তম কুমার বাদী হয়ে একটি মামলা করেছেন।