২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট প্রত্যাহারের খবরে সিলেটে আন্দোলন প্রত্যাহার

ভ্যাট প্রত্যাহারের খবরে ঢাকার মতো সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে গেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 03:43 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সুরমা পয়েন্টে সিলেট লিডিং ইউনিভার্সিটি ও কেন্দ্রীয় শহীদ মিনারে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নেন।

দুপুর একটার দিকে বিভিন্ন গণমাধ্যমে ভ্যাট প্রত্যাহার ও ঢাকাসহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে থাকা শিক্ষার্থীদের সরে যাওয়ার খবরে সিলেটের শিক্ষার্থীরাও উল্লাসে মেতে উঠেন। পরে ধীরে ধীরে তারা অবস্থান ছেড়ে যান।

এর আগে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি থেকে ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন।

কর্মসূচিকে কেন্দ্র করে দুই স্থানেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।