ঢাকায় কোচিং করতে আসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আসা এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আনিছুর রহমান শাওন ও হাবিবুল্লাহ নিলয়।
ঢাকার মোহাম্মদপুর এবং রংপুর জেলার পীরগাছা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, জামালপুর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে ঢাকায় আসা ওই ছাত্রীকে গত ১৪ অগাস্ট হোস্টেল থেকে বেরোতে বলে তার নিজের এলাকার পরিচিত শাওন।
“পরে শাওন ওই ছাত্রীকে ফার্মগেইটের গ্রীনওয়ে ইন্টারন্যাশনাল হোটেলে নিয়ে হাবিবুল্লাহসহ ধর্ষণ করে বলে পরদিন ছাত্রীর বাবা রমনা থানায় একটি মামলা করেন।”
