২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার পর বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা

নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্ত্রীকে হত্যার পর বিষপানে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:19 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

শনিবার বেলা ১২টার দিকে স্বামী দুলাল চন্দ্র বর্মণ নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মহাদেবপুর থানার ওসি সাবের রেজা আহমেদ জানান, সোমবার বেলা ১০টার দিকে দুলাল তার স্ত্রী সুখী রানী বর্মণকে (৪০) পারিবারিক কলহের জের ধরে মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

“স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দুলাল বেলা ১১টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।”

ময়নাতদন্ত শেষে দুলালের লাশ তার গ্রামের বাড়ি আজিপুরে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি হত্যা এবং একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি সাবের রেজা আহমেদ।