কালীগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত দেলওয়ার হোসেন ( ৪০ ) উপজেলার সোনালীডাঙ্গা গ্রামের হোসেন আলির ছেলে।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বারোবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
যশোর থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দেলওয়ার দুর্ঘটনার শিকার হন বলে জানান তিনি।
“দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
দেলওয়ারের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।
