দিনাজপুরে রিভলবারসহ ‘সন্ত্রাসী’ আটক
দিনাজপুর শহর থেকে রিভলবারসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব বলছে, আটক জাকির হোসেন নয়ন (২৭) একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’। তার বাড়ি শহরের হঠাৎপাড়া এলাকায়।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে হঠাৎপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুতে রাখা একটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়।
