সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরে ডুবে ১০ মাসের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কাদপুর গ্রামে নিজেদের পুকুর থেকে সুরত আলীর ছেলে জাহিদের লাশ উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ওসি মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহিদের মা কাজে ব্যস্ত থাকায় অজান্তে জাহিদ খেলতে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।
পরে পুকুরে গোসল করতে যাওয়া প্রতিবেশীরা জাহিদের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে বলে জানান ওসি।
