সিলেটে ১৯ শিবিরকর্মী আটক
সিলেটে একটি মেস থেকে ১৯ জনকে আটক করা হয়েছে, যারা শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকালে মহানগরীর পাঠানটুলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান।
আটককৃতরা পাঠানটুলা এলাকার ‘হিলফুল ফুযুল’ নামক একটি মেসে থাকতেন।
এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী বলে জানান তিনি।
ওসি বলেন, মঙ্গলবার বিকেলে নগরীর দরগা গেইট এলকায় একটি ঝটিকা মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে শিবির কর্মীরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে।
“ওই হামলার জড়িত সন্দেহে এদের আটক করা হয়েছে।”
