কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
কুমিল্লার বুড়িচংয়ে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতের তারে জড়িয়ে দুই শ্রমিক মারা গেছেন, আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের ইসমাইল (৩০) ও মহসিন (৩৫)। আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি। তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় সদর-উপজেলা সড়কের সোনালী ব্যাংকের পাশে নির্মাণাধীন ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বুড়িচং থানার ওসি উত্তম বড়ুয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই তলার ছাদে কাজ করার সময় ভবনের রড়ের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা যান।
এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে উত্তম বড়ুয়া জানান।
