২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিলে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলে পড়ে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর দুই যুবকের লাশ পাওয়া গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

মঙ্গলবার সকাল ১০টায় খাস্টি নদী থেকে সেলিম মিয়া (৩০) ও টিটু মিয়ার (২৫) লাশ উদ্ধার করে সিলেট ফায়ার ব্রিগেডের ডুবুরি দল।

সেলিম আদাঐর গ্রামের বরজু মিয়ার ছেলে এবং টিটু একই গ্রামের তাহের মিয়ার ছেলে।

সিলেট ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার জাবেদ হোসেন জানান, সোমবার বেলা ১১টায় আদাঐর বিল দিয়ে নৌকায় যাওয়ার সময় ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে টিটু ও সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়।

“পরে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। কিন্তু নদীতে স্রোত থাকায় রাতে অভিযান সমাপ্ত করা হয়।”

মঙ্গলবার সকাল ৮টায় আবার অভিযান শুরু হয়। সকাল ১০টায় তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা।