২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2015, 05:37 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

কৈলাশটিলা গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম সর্দার জানান, শনিবার দুপুর ২টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭ নম্বর কূপ থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

২০১৪ সালের শুরুতে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স থ্রি-ডি সিসমিক জরিপ চালিয়ে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপে তেল ও গ্যাসের সন্ধান পেলে ওই বছর ১৭ অক্টোবর শুরু হয় কূপ খনন।

কামরুল বলেন, “জরিপে কূপের ১২টি স্তরে তেল ও গ্যাস পাওয়া যায়। এর মধ্যে চারটিতে তেল, একটিতে তেল-গ্যাস আর বাকি সাতটিতে গ্যাস মজুদের ধারণা পাওয়া গেছে।

“জরিপের তথ্য অনুযায়ী, এ কূপে ১০৯ মিলিয়ন ব্যারেল তেল ও ১ হাজার ৭৪৮ বিসিএফ গ্যাস রয়েছে। এর মধ্যে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও এক হাজার ২২৪ বিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য।”