২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠীকে খুন, ৩ কিশোরের জবানবন্দি

নাটোরে সহপাঠীকে অপহরণের পর খুনের ঘটনায় আটক তিন কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 01:08 PM

আদালত পুলিশের এসআই আব্দুল জলিল জানান, বুধবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনামুল হক এই জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দি দেওয়া ওই তিন কিশোরের নাম প্রকাশ করা হলো না।

এসআই জলিল বলেন, ২৫ অগাস্ট নাটোর শহরের আলাইপুর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে তানভির হোসেন (১১) অপহৃত হয়। ১ সেপ্টেম্বর বিকালে ওই মাদ্রাসার পাশের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তানভিরের লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই নিহতের বাবা সাইফুল ইসলাম মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বুধবার আদালতে হাজির করে।

আদালতের নির্দেশে সন্ধ্যায় তাদের নাটোর জেলা কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।