২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ঘণ্টা পর চট্টগ্রামের পথে ট্রেন চলাচল শুরু

মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 09:01 AM

Updated : 25 Apr 2022, 01:47 PM

কুমিল্লা রেলওয়ের প্রধান প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার কাজ শেষ হওয়ার পর বুধবার ভোর সাড়ে ৫টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।”

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী কুমিল্লার শশীদল স্টেশনে পৌঁছালে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয় বলে ওই স্টেশনের মাস্টার মুজিবুর রহমান জানান।

এতে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট ও ঢাকা-নোয়াখালীর মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে একটি ট্রেইলারের সঙ্গে ট্রেনের সংঘর্ষের কারণে মঙ্গলবার সকালেও এই পথে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

পুরনো খবর:

৬ ঘণ্টা পর চট্টগ্রামের পথে ট্রেন চলাচল শুরু