২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণ সিটিতে নতুন প্রধান নির্বাহী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব মো. আনছার আলী খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে মঙ্গলবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৮ যুগ্ম সচিবের দপ্তর বদল

বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক যুগ্ম সচিব মো. শহীদুল হক ভুঁঞাকে ওএসডি এবং ওএসডি যুগ্ম-সচিব মো. আজিজুল হককে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।

দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন কুমার সরকারকে ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ওএসডি যুগ্ম সচিব মো. শাহাদত হোসেনকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

ওএসডি যুগ্ম সচিব মোহাম্মদ হানিফকে ভূমি সংস্কার বোর্ডের কোর্ট অব ওয়ার্ডস ম্যানেজার এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আকবর হোসেনকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার করা হয়েছে।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করে ওএসডি যুগ্ম সচিব মো. শাখাওয়াত হোসেনকে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।