২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানকে একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 10:28 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে তিন দিন পর হাসপাতালে মারা যান আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আইভি।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি ছাড়াও ওই হামলায় নিহত হন আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মী।

সোমবার সকালে বনানী গোরস্থানে আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রয়াত এই নারী নেত্রীর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাদ আছর সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নিজস্ব বাসভবন আইভি কনকর্ড টাওয়ারে এই মিলাদে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মিলাদে আইভি রহমানের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

মিলাদে আইভি রহমানসহ ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদের পর আইভি রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।