২৮ অগাস্ট বন্ধ থাকবে শাহবাজপুর সেতু
সংস্কারের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু দিয়ে আগামী ২৮ অগাস্ট যান চলাচল বন্ধ থাকবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মধ্যবর্তী স্থানের এই সেতুতে ২৮ অগাস্ট সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এসময় ছোট আকারের যানবাহনকে মাধবপুরের চান্দুরা হয়ে আখাউড়া দিয়ে বিকল্প সড়কে চলাচলের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
