২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে দুর্ঘটনায় অটোআরোহীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক অটোরিকশা আরোহী কভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 10:49 AM

Updated : 22 Aug 2022, 01:05 PM

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বছিলা রোডের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান।

নিহত একরামুল হকের (৩০) গ্রামের বাড়ি রংপুরে। ঢাকার কল্যাণপুরে থাকতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  সকালে একটি কভার্ড ভ্যান একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চার আরোহী আহত হন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একরামুলকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।