২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসচাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাস চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার বিকালে উপজেলার কাদিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বোয়ালমারী থানার ওসি কে এম আমিনুল ইসলাম।

নিহত ইব্রাহীম কালাম (১৮) ওই এলাকার আবুল হোসেন তরুণ মিয়ার ছেলে। তিনি কলমেশ্বদী কামরুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ফরিদপুর থেকে আলফাডাঙ্গীগামী একটি যাত্রীবাহী বাস পথচারী ইব্রাহীমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।