২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকায় গ্রেপ্তার হয়েছেন এক সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 03:36 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

গ্রেপ্তার আতিকুর রহমান খান (৪৫) বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক। 

শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “শুক্রবার রাতে ওই সাংবাদিকের স্ত্রী ফারজানা আক্তার তুসি রমনা থানায় এসে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ এনে মামলা করেন।”

মামলার পর আতিককে রাতেই রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

ওই সাংবাদিককে আদালতে পাঠালেও পুলিশ তাকে মামলা সংক্রান্ত বিষয়ে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করেনি বলে জানান তিনি।