২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে গাড়িচাপায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 10:53 AM

Updated : 22 Aug 2022, 01:04 PM

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই পুরুষ ব্যক্তিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে পুলিশ জানিয়েছে।  

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে টাইগার পাস পেট্রোল পাম্প এলাকায় কোনো গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়।

রাত ১টার দিকে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে ১৫ মিনিটের মধ্যে তার মৃত্যু ঘটে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।