জলাবদ্ধ কাঁঠালবাগানে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
বৃষ্টিতে জলবদ্ধতার মধ্যে ঢাকার কাঁঠালবাগানে ড্রেনে পড়ে গিয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মিম নামের শিশুটি ওই এলাকার চা দোকানি ইসমাইল হোসেনের মেয়ে। শুক্রবার সকালে কাঁঠালবাগানের বারেক ম্যানসনের গলির ড্রেনে পড়ে যায় সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে মিমকে তার স্বজনরা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “বৃষ্টির পানি জমে থাকায় শিশুটি ড্রেন আর রাস্তার ফারাক বুঝতে পারেনি। বুঝতে না পেরে সে ড্রেনে পড়ে যায়।”
