২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর সঙ্গে ঢাকায় এসে ‘ধর্ষণের’ শিকার কিশোরী

ময়মনসিংহ থেকে বন্ধুর সঙ্গে ঢাকায় এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 02:11 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

তেজগাঁও থানার ওসি মো. মাযহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকার তেজগাঁও রেললাইন এলাকার একটি বস্তি থেকে ১৩ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“মেয়েটি বলেছে, তার বন্ধু আল আমিনই তাকে ধর্ষণ করেছে।”

ওই কিশোরীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে সেই বন্ধুর সঙ্গে ঢাকায় আসে মেয়েটি।

“প্রথমে তারা কমলাপুরে যায়। সেখান থেকে কীভাবে তেজগাঁও এল সেসব বিষয়ে সে ঠিকঠাক কিছু বলতে পারছে না।”

ধর্ষণের পর আল আমিন পালিয়ে গেছে বলে মেয়েটি পুলিশকে জানিয়েছে।

এ ঘটনায় মামলা হবে জানিয়ে ওসি বলেন, তারা মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন।