হাটহাজারিতে দুর্ঘটনায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারিতে ওয়াসার একটি প্রকল্পে পাইলিংয়ের কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মদুনাঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত- মো. মানিক (১৮) নেত্রকোণার পূর্বধলা উপজেলার তালধর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে।
মাথায় আঘাতপ্রাপ্ত মানিককে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।
ওয়াসার ওই প্রকল্পের শ্রমিকদের বরাত দিয়ে পঙ্কজ বড়ুয়া বলেন, “ট্যাংক নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাথার ওপর লোহার রড পড়লে গুরুতর আহত হন মানিক।”
