২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের বিয়েতে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীতে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 11:40 AM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পুরান ঢাকার গেণ্ডারিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম আফজাল হোসেন (২০)। ওই বাড়িতে তার বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসঅই সেন্টু চন্দ্র দাস জানান, মধ্যরাতের দিকে আফজালকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের অনুষ্ঠান চালাকালে আফজাল চারতলার ছাদে আলোকসজ্জার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দিতে পারেননি।