বিষ দিয়ে ১৮ লাখ টাকার মাছ নিধন
সাভারে বিষ দিয়ে তিন মাছ চাষির ১৮ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজফুলবাড়ীয়া এলাকার ব্যবসায়ী আলতাফ হোসেন, মো.সেলিম ও জালাল উদ্দিনের তিনটি পুকুরে সব মাছ মরে ভেসে ওঠে।
মাছ চাষিরা বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে।ফলে পুকুরের নলা, রুই, কাতলা, সিলভারকার্পসহ সব মাছ মরে ভেসে উঠেছে।
এতে প্রায় ১৮ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেন তারা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
