২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ডাকাত সন্দেহে পিটিয়ে দুজনকে হত্যা

নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি মাহমুদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ৭/৮ জন যুবক গ্রামে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও দুজনকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।”

তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি ওসি।

গ্রামে ঘনঘন ডাকাতির অভিযোগ তুলে এলাকাবাসী মোনহরদী থানা ঘেরাও করে রেখেছে বলে জানান তিনি।

পুরনো খবর:

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে ৪ জনকে হত্যা