২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে ৪ জনকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে চারজনকে হত্যা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 09:57 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় মোকরোমপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ।

নিহতদের মধ্যে একজনের নাম রব্বানী জানালেও বাকিদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোকরোমপুর সেতুর কাছে এক মোটর সাইকেল চালকের পথরোধ করে ১০/১২ জনের একটি দল। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা দৌড়ে এসে চারজনকে ধরে পিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে গণপিটুনির শিকার চারজনকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে রামদা, হাসুয়াসহ বেশ কিছু ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।