২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির লাশ

রাজশাহী নগরীতে পদ্ম নদী থেকে এক প্রতিবন্ধী ব্যক্তির  লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ১৫ আগে নিখোঁজ হন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 06:36 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার নগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদী থেকে তার লাশটি পাওয়া যায় বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদাৎ হোসেন জানান।

মৃত সামেজুল ইলাম ওরফে ফুলা (৫৫) তালাইমারী এলাকার বাসিন্দা।

ওসি বলেন, ১৫ দিন আগে সামেজুল ইসলাম ফুলা নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

“সকালে তালাইমারী শহীদ মিনারের কাছে পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”